ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

চিত্রনায়ক জসিমের ছেলে ব্যান্ডশিল্পী রাতুল আর নেই

ads

আলোচিত ব্যান্ড ‘ওইনড’-এর লিড ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেশের বেশকিছু ব্যান্ড শিল্পী।


জনপ্রিয় এই ব্যান্ড তারকা ছিলেন রূপালি পর্দার কিংবদন্তি নায়ক জসীমের মেঝ ছেলে। শৈশবে বাবাকে হারিয়ে মা নাসরিনের কাছে বড় হয়েছেন তিন ভাই—রাহুল, রাতুল ও সামী।অভিনেতা জসীমের তিন ছেলেই অভিনয়ের পথ না বেছে সংগীতজগতে নিজেদের যুক্ত করেছেন। এ কে রাহুল ছিলেন ‘ট্রেনরেক’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট এবং বর্তমানে ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার। এ কে রাতুল ছিলেন ‘ওইনড’ ব্যান্ডের ভোকালিস্ট ও বেজিস্ট। এ কে সামী একই ব্যান্ডের ড্রামার।


এ কে রাতুলের মৃত্যুতে দেশের ব্যান্ড সংগীতজগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসংখ্য সহশিল্পী ও ভক্তরা শোকবার্তা জানাচ্ছেন এবং শ্রদ্ধাভরে স্মরণ করছেন তার সৃষ্টিকর্ম ও অবদান।

ads
ads
ads

Our Facebook Page